বিজ্ঞাপন
বিজ্ঞাপন
রাজধানী ঢাকায় বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল এবং সংগঠনের নানা কর্মসূচি থাকে প্রায় প্রতিদিনই। আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।
তারেক রহমানের কর্মসূচি
• বেলা ১১টা : সকাল থেকে শুরু করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আজ আটটি নির্বাচনি জনসভা করবেন। বনানী কামাল আতাতুর্ক অ্যাভিনিউর খেলার মাঠে প্রথম জনসভায় অংশ নেবেন তিনি আর শেষ জনসভা করবেন সন্ধ্যা ৬টায় লালবাগ বালুর মাঠে।
বাংলাদেশ খেলাফত মজলিসের কর্মসূচি
• সকাল ১০টা : আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা–১৩ আসনে ১১ দলীয় নির্বাচনি ঐক্যের প্রার্থী, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক-এর নির্বাচনি সমাবেশ হবে মোহাম্মদপুরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও ১১ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের সংবাদ সম্মেলন
• বেলা ১১টা ৪৫ মিনিট : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কর্তৃক গৃহীত নিরাপত্তা পরিকল্পনা সংক্রান্ত ব্রিফিংয়ের আয়োজন করেছে ডিএমপি। ডিএমপির মিডিয়া সেন্টারে এতে ব্রিফ করবেন কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
বিজ্ঞাপন