বিজ্ঞাপন
বিজ্ঞাপন
রাজধানী ঢাকায় বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল এবং সংগঠনের নানা কর্মসূচি থাকে প্রায় প্রতিদিনই। আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।
খাদ্য ও ভূমি উপদেষ্টার কর্মসূচি
• সকাল ১১টা : সচিবালয়ে নিজ দফতরে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টার কর্মসূচি
• সকাল ১১টা ৩০ মিনিট : প্রবাসী কল্যাণ ভবনে কমনওয়েলথ প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় সভা করবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টার কর্মসূচি
• সকাল ১১টা ৩০ মিনিট : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অন্তর্বর্তী সরকারের সময়ে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে গৃহীত কার্যক্রম ও অর্জন নিয়ে সংবাদ সম্মেলন করবেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।
ধর্ম উপদেষ্টার কর্মসূচি
• দুপুরা ১২টা ৩০ মিনিট : ধর্ম মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অন্তর্বর্তীকালীন সরকারের দেড় বছরে ‘ধর্মবিষয়ক মন্ত্রণালয়’ শীর্ষক প্রেস ব্রিফিং করবেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
জ্বালানি উপদেষ্টার কর্মসূচি
• বিকাল ৩টা : বিদ্যুৎ ভবনের বিজয় হলে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে মন্ত্রণালয়ের কার্যক্রম ও অর্জন নিয়ে প্রেস ব্রিফিং করবেন উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
বিজ্ঞাপন