Logo
Logo
×

বিজ্ঞাপন

রাজধানী

রাজধানীতে টহল দিচ্ছে ডিএমপির অশ্বারোহী দল

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০০ পিএম

রাজধানীতে টহল দিচ্ছে ডিএমপির অশ্বারোহী দল

বিজ্ঞাপন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নিরাপত্তা জোরদারে রাজধানীতে অশ্বারোহী দল ঘোড়া নিয়ে সড়কে টহল দিচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পুলিশ সদস্যরা। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকেই রাজধানীর বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে এ দৃশ্য দেখা যায়।

দেখা যায়, রাজধানীর বিভিন্ন সড়কগুলোতে ডিএমপির অশ্বারোহী দলের হরিয়ানা জাতের সুঠাম দেহের, লম্বা ও বলিষ্ঠ গড়নের ছয়টি ঘোড়া নিয়ে টহল দিচ্ছে। ঘোড়ার পিঠে ছিল সুসজ্জিত স্যাডল ও নিরাপত্তা সামগ্রী। নিয়ন্ত্রণে থাকা পুলিশ সদস্যদের নির্দেশে তারা ধীর গতিতে চলাচল করছিল। 

ডিএমপির অশ্বারোহী দলের ইনচার্জ এসআই রফিকুল ইসলাম বলেন, ‘ভোটগ্রহণ শুরুর আগ থেকেই আমরা রাজধানীর বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেছি। এখন পর্যন্ত ভোটের পরিবেশ তুলনামূলক ভালো এবং শান্তিপূর্ণ রয়েছে।’


তিনি আরো বলেন, ‘ভোটাররা উৎসবের আমেজে ভোট দিচ্ছেন। আমাদের ২২ জন সদস্যের চারটি টিম রয়েছে। আমরা দুপুর পর্যন্ত এভাবে টহলে থাকব।’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার