বিজ্ঞাপন
বিজ্ঞাপন
রাজধানীর মিরপুরে একটি ১১ তলা ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট। আরও কয়েকটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার পথে আছে।
সোমবার (৯ মার্চ) বেলা ১ টা ৫২ মিনিটে মিরপুর ২ নম্বরের স্টেডিয়ামের বিপরীত পাশে এল এ প্লাজা নামের ওই ভবনটিতে আগুন লাগে।
ফায়ার সার্ভিসের ওসি কন্ট্রোল হামিদুর রহমান যুগান্তরকে জানিয়েছেন, দুপুর ১টা ৫২ মিনিটে তারা আগুন লাগার খবর পান। পরে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় ১টা ৫৮ মিনিটে। পরে আরও ৫টি ইউনিট যোগ দেয়।
প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণও জানাতে পারেনি ফায়ার সার্ভিস। তবে ভবনটি বাণিজ্যিক হওয়ায় ভেতরে অনেকের আটকা পড়ার সম্ভাবনা রয়েছে।
বিজ্ঞাপন