Logo
Logo
×

বিজ্ঞাপন

রাজধানী

রাজধানীতে কাটেনি জ্বালানি তেলের সংকট, বেশ কয়েকটি পাম্প বন্ধ

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ১০ মার্চ ২০২৬, ০২:৩০ পিএম

রাজধানীতে কাটেনি জ্বালানি তেলের সংকট, বেশ কয়েকটি পাম্প বন্ধ

বিজ্ঞাপন

আজও রাজধানীতে রয়েছে জ্বালানি তেলের সংকট। সরবরাহ সংকটে মঙ্গলবার (১০ মার্চ) সকালে স্বাভাবিক কার্যক্রম শুরু করতে পারেনি বেশ কয়েকটি পাম্প।  

তেল নিতে এসে ফিরে যেতে দেখা গেছে মোটরসাইকেল ও গাড়ি চালকদের। তবে কার্যক্রম চালু রাখা পাম্পগুলো সরকারি নির্দেশনা মেনে তেল দিচ্ছে।

তেজগাঁওয়ের ট্রাস্ট ফিলিং স্টেশনে দেখা যায়, যানবাহনের দীর্ঘ সারি। দেড় থেকে দুই ঘণ্টা অপেক্ষার পর মিলছে কাঙ্ক্ষিত জ্বালানি। চালকরা বলছেন, এই ভোগান্তি নিরসনে সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে। কেউ কেউ তেল অবৈধভাবে মজুদ করছে বলেও অভিযোগ ছিল তাদের। 

আরও পড়ুন
এদিকে, চলমান জ্বালানি সংকট লাঘবে ভারতের আসামের নুমালিগড রিফাইনারি থেকে বাংলাদেশে আসছে ৫ হাজার মেট্রিক টন ডিজেল। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের বাণিজ্য ও অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক মুহাম্মদ মোরশেদ হোসাইন আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, এরইমধ্যে ডিজেলের পাম্পিং কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবারের মধ্যে পাইপলাইনে করে বাংলাদেশে পৌঁছাবে এ ডিজেল। জ্বালানি তেলের মজুত স্বাভাবিক রাখতে এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে সরকার জরুরিভিত্তিতে এই উদ্যোগ নিয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার