বিজ্ঞাপন
বিজ্ঞাপন
নানা প্রয়োজনে প্রতিদিনই ঢাকার বিভিন্ন মার্কেট ও দোকানপাটে ভিড় করেন নগরবাসী। তবে তীব্র যানজট পেরিয়ে গিয়ে যদি দেখা যায় নির্ধারিত দিনে মার্কেট বন্ধ, তাহলে ভোগান্তি বাড়ে বৈকি। সে কারণেই কেনাকাটায় বের হওয়ার আগে জেনে নেওয়া জরুরি—আজ সোমবার (১৩ এপ্রিল) রাজধানীর কোন কোন এলাকায় দোকানপাট ও মার্কেট বন্ধ থাকে।
সম্পূর্ণ বন্ধ যেসব এলাকার মার্কেট
সোমবার রাজধানীর বিভিন্ন এলাকার দোকানপাট ও মার্কেট সম্পূর্ণ বন্ধ থাকে। এর মধ্যে রয়েছে—
আগারগাঁও, তালতলা, শেরেবাংলা নগর, শেওড়াপাড়া, কাজীপাড়া, পল্লবী, মিরপুর-১০, ১১, ১২, ১৩ ও ১৪, ইব্রাহীমপুর, কচুক্ষেত, কাফরুল, মহাখালী, নিউ ডিওএইচএস, ওল্ড ডিওএইচএস, কাকলী, তেজগাঁও ওল্ড এয়ারপোর্ট এলাকা, তেজগাঁও শিল্প এলাকা, ক্যান্টনমেন্ট, গুলশান-১ ও ২, বনানী, মহাখালী কমার্শিয়াল এলাকা, নাখালপাড়া, মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনাল এলাকা, রামপুরা, বনশ্রী, খিলগাঁও, গোড়ান, মালিবাগের একাংশ, বাসাবো, ধলপুর, সায়েদাবাদ, মাদারটেক, মুগদা, কমলাপুরের একাংশ, যাত্রাবাড়ীর একাংশ, শনির আখড়া, দনিয়া, রায়েরবাগ ও সানারপাড়।
অর্ধদিবস বন্ধ যেসব মার্কেট
এছাড়া সোমবার অর্ধদিবস বন্ধ থাকে রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ মার্কেট। সেগুলো হলো—
পল্লবী সুপার মার্কেট, মিরপুর বেনারসি পল্লী, ইব্রাহীমপুর বাজার, ইউএই মৈত্রী কমপ্লেক্স, বনানী সুপার মার্কেট, ডিসিসি মার্কেট (গুলশান-১ ও ২), গুলশান পিংক সিটি, মোল্লা টাওয়ার, আল-আমিন সুপার মার্কেট, রামপুরা সুপার মার্কেট, মালিবাগ সুপার মার্কেট, তালতলা সিটি করপোরেশন মার্কেট, কমলাপুর স্টেডিয়াম মার্কেট, গোরান বাজার, আবেদিন টাওয়ার, ঢাকা শপিং সেন্টার, আয়েশা মোশারফ শপিং কমপ্লেক্স এবং মিতালী অ্যান্ড ফ্রেন্ড সুপার মার্কেট।
কেনাকাটায় ভোগান্তি এড়াতে নগরবাসীকে এসব তথ্য জেনে তারপর বের হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।