Logo
Logo
×

বিজ্ঞাপন

রাজধানী

গ্যাস নিয়ে ঢাকা দক্ষিণসহ কয়েকটি এলাকার জন্য বড় দুঃসংবাদ

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ১১:২০ এএম

গ্যাস নিয়ে ঢাকা দক্ষিণসহ কয়েকটি এলাকার জন্য বড় দুঃসংবাদ

বিজ্ঞাপন

কারিগরি ত্রুটির কারণে ঢাকার দক্ষিণাংশসহ কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বাধাগ্রস্ত হবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

আজ মঙ্গলবার (২১ এপ্রিল)  বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়। 

পোস্টে বলা হয়, আরএলএনজি (RLNG) সরবরাহের একটিটি এফএসআরইউ (FSRU) কারিগরি কারণে বন্ধ হয়ে যাওয়ায় গ‍্যাসের সরবরাহ প্রায় ৪০০ এমএমসিএফডি হ্রাস পেয়েছে। এর ফলে গজারিয়া, মেঘনা ঘাট, সোনারগাঁ, নারায়ণগঞ্জ ও ঢাকার দক্ষিণাংশসহ সমগ্র তিতাস গ্যাস অধিভুক্ত এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে।

তবে এই সমস্যা কয়দিন থাকবে তা পোস্টে উল্লেখ করা হয়নি। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার