Logo
Logo
×

বিজ্ঞাপন

সারাদেশ

নারীর গোসলের ভিডিও ধারণ করে ফেসবুকে পোস্ট, আটক ৩

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ০৩:২৪ এএম

নারীর গোসলের ভিডিও ধারণ করে ফেসবুকে পোস্ট, আটক ৩

বিজ্ঞাপন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক নারী বাথরুমে গোসল করার সময় গোপনে ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে একে অন্যের কাছে শেয়ার করে একটি চক্র।

এ ঘটনায় মামলার পর যৌথবাহিনীর অভিযানে তিনজনকে আটক করা হয়। আটককৃতদের পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার দেখিয়ে সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে জেলহাজতে পাঠানো হয়েছে। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এমন ঘটনা ঘটে।

আটককৃতরা হলো, উপজেলার পৌরসদরের চরহোসেনপুর এলাকার মানিক মিয়ার ছেলে আরাফাত হোসেন ভূইয়া রুদ্র (১৬), সুজন মিয়ার ছেলে শরীফ মিয়া (১৫) এবং নিতাই দেবনাথের ছেলে তুর্জয় দেবনাথ (১৭)।

জানা যায়, ভুক্তভোগী গৃহবধূ নিজ বাড়ির বাথরুমে গোসল করার সময় আসামিরা গোপনে ভিডিও ধারণ করে। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে একে অন্যের কাছে শেয়ার করে।

বিষয়টি জানাজানি হলে ভুক্তভোগী গৃহবধূ থানায় অভিযোগ দায়ের করেন।

অভিযোগের ভিত্তিতে সেনাবাহিনীসহ যৌথবাহিনী অভিযান পরিচালনা করে উপজেলার চরহোসেনপুর এলাকা থেকে ৩ জনকে আটক করে ঈশ্বরগঞ্জ থানায় হস্তান্তর করে।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল আজম বলেন, ভুক্তভোগী গৃহবধূর অভিযোগের প্রেক্ষিতে একটি পর্নোগ্রাফি মামলা রেকর্ড করা হয়েছে। এ ঘটনায় যৌথবাহিনীর অভিযানে ৩ জনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার