Logo
Logo
×

বিজ্ঞাপন

সারাদেশ

অস্ত্রসহ আমির হামজা গ্রেপ্তার

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৮ এএম

অস্ত্রসহ আমির হামজা গ্রেপ্তার

বিজ্ঞাপন

বান্দরবানে বিশেষ অভিযানে অস্ত্র-গুলিসহ আমির হামজা (৫৭) নামে এক দুর্ধর্ষ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২০ ডিসেম্বর) নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্র থেকে এ তথ্য জানানো হয়।

এর আগে শুক্রবার ১১টার দিকে বাইশারী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের হরিণখাইয়া ব্রিজসংলগ্ন শিয়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আমির হামজা বাইশারী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড করলিয়ামুরা আশরাফুজ্জামান ওরফে জামানের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, বান্দরবান জেলার পুলিশ সুপার আবদুর রহমানের নির্দেশনায় এবং নাইক্ষ্যংছড়ি থানার ওসি আবদুল বাতেন মৃধার তত্ত্বাবধানে এ অভিযান চালানো হয়। এতে নেতৃত্বে দেন বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আনোয়ারুল ইসলাম। অভিযানকালে ডাকাত আমির হামজার কাছ থেকে একটি দেশে তৈরি একনলা বন্দুক, চার রাউন্ড কার্তুজ ও ৯টি গুলির খোসা উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার আমির হামজার বিরুদ্ধে ধর্ষণসহ একাধিক মামলা রয়েছে। তাকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার