বিজ্ঞাপন
দেশের সর্বনিম্ন তাপমাত্রায় জবুথবু কিশোরগঞ্জের সাধারণ মানুষ
জাগো বাংলা ডেস্ক
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৭ পিএম
বিজ্ঞাপন
দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কিশোরগঞ্জের নিকলী উপজেলায়। রোববার (২৮ ডিসেম্বর) সকালে হাওড় অধ্যুষিত এ উপজেলায় তাপমাত্রা নেমে আসে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে। জবুথবু অবস্থায় পড়ে স্বাভাবিক জীবনযাত্রা।
রোববার বেলা সাড়ে ১১টায় আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, সারা দেশের মধ্যে নিকলীতেই সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়।
তবে আবহাওয়া অধিদপ্তর জানায়, রোববারের তুলনায় আজ সোমবার শীতের তীব্রতা সামান্য বাড়তে পারে। রোববার সারাদিন কিশোরগঞ্জ জেলার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যায়। চলতি মাসজুড়েই শীতের প্রভাব থাকবে এবং শীতের অনুভূতি কমার সম্ভাবনা নেই। এ শৈত্যপ্রবাহে জবুথবু জীবনযাত্রার কারণে চরম দুর্দশা ও ভোগান্তিতে পড়ে নিম্নআয়ের শ্রমজীবী মানুষ।
কিশোরগঞ্জের নিকলী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম মাছুম এসব তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন