বিজ্ঞাপন
দাঁড়িয়ে থাকা ট্রলিকে ধাক্কা, মোটরসাইকেল আরোহী ৩ বন্ধু নিহত
জাগো বাংলা ডেস্ক
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১৬ এএম
বিজ্ঞাপন
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে মোটরসাইকেল দুর্ঘটনায় তিন বন্ধু নিহত হয়েছেন। ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পরে আরেকজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার সিপাহিপাড়া-দিঘিরপাড় সড়কের যশলং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন তুর্জয় মাঝি (২৮), হোসাইন মোহাম্মদ সাকিব (২৭) ও মো. সানিয়াত (২৯)।
স্থানীয় সূত্রে জানা যায়, তিন বন্ধু একটি মোটরসাইকেলে করে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে দাঁড়িয়ে থাকা একটি মালবাহী ট্রলির ভেতরে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই মো. সানিয়াত ও হোসাইন মোহাম্মদ সাকিব মারা যান। গুরুতর আহত অবস্থায় তুর্জয় মাঝিকে উদ্ধার করে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক ডা. আতাউল করিম জানান তুর্য মাঝি নামের একজনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়।
বিষয়টি নিশ্চিত করে টঙ্গীবাড়ি থানার ওসি মনিরুল ইসলাম জানান, অতিরিক্ত গতির কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়। আরেকজনের হাসপাতালে নেওয়ার পরে মৃত্যু হয়।
বিজ্ঞাপন