Logo
Logo
×

বিজ্ঞাপন

সারাদেশ

ভোর থেকেই ভোটকেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৩ এএম

ভোর থেকেই ভোটকেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি

বিজ্ঞাপন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে চট্টগ্রাম নগরের বিভিন্ন কেন্দ্রে ভোর থেকেই ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। আজ বৃহস্পতিবার সকাল থেকেই অনেক কেন্দ্রে নারী–পুরুষ ভোটারদের দীর্ঘ সারি দেখা গেছে।

নগরের চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্র ও কাজেম আলী স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোট শুরুর অপেক্ষায় লাইনে দাঁড়িয়ে আছেন ভোটাররা। কেউ কেউ ফজরের নামাজের পরপরই কেন্দ্রে এসে অবস্থান নেন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে লাইনের দৈর্ঘ্যও বাড়তে থাকে।

সরেজমিনে দেখা যায়, নারী ভোটারদের অংশগ্রহণও উল্লেখযোগ্য। অনেকেই পরিবারসহ কেন্দ্রে এসেছেন। ভোটাররা শান্তিপূর্ণভাবে লাইনে দাঁড়িয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগের অপেক্ষা করছেন।

কেন্দ্রের প্রবেশপথে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে। ভোটারদের সারিবদ্ধভাবে কেন্দ্রে প্রবেশ করানো হচ্ছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন ১১৫ জন প্রার্থী। জেলায় মোট ভোটার সংখ্যা ৬৬ লাখ ৮২ হাজার ৫১৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩৪ লাখ ৮৩ হাজার ৮৮৭ জন, নারী ভোটার ৩১ লাখ ৯৮ হাজার ৫৬০ জন এবং হিজড়া ভোটার ৭০ জন। জেলায় ১ হাজার ৯৬৫টি ভোটকেন্দ্রে ১২ হাজার ৬০১টি ভোটকক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি কেন্দ্রে একজন করে প্রিসাইডিং কর্মকর্তা দায়িত্ব পালন করছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার