Logo
Logo
×

বিজ্ঞাপন

সারাদেশ

জামানত হারালেন ‘তরুণদের বিয়ের ব্যবস্থা করতে চাওয়া’ সেই প্রার্থী

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩১ এএম

জামানত হারালেন ‘তরুণদের বিয়ের ব্যবস্থা করতে চাওয়া’ সেই প্রার্থী

বিজ্ঞাপন

জামানত হারালেন ঠাকুরগাঁও-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী আশা মনি। পেয়েছেন ২৭৯ ভোট।

এর আগে ভোটের প্রচারণা চলাকালে স্বতন্ত্র প্রার্থী আশা মনি বলেন, আমি যদি জয়ী হয়ে পারি তাহলে তরুণ-তরুণী সবার বিয়ের ব্যবস্থা করবো।

সে সময় তার এই আশ্বাস ব্যাপক ভাইরাল হয়।

তিনি বলেছিলেন, অনেক তরুণ ভাই আমাকে বলছেন, আপা আমাদের বিয়ের ব্যবস্থা করেন। তাদের উদ্দেশ্যে আমার কথা-আমাকে একটা করে ভোট দিন, আমি বিজয়ী হলে আপনাদের বিয়ের ব্যবস্থা সহজ করে দেব।

তরুণ থেকে শুরু করে দাদা-দাদি, নানা-নানি ও চাচা-চাচি সবার কাছে আমার একটাই আবদার, বিয়ের উপহার হিসেবে এবার আমাকে একটি করে ভোট দিন।

ঠাকুরগাঁও-৩ আসনের ভোটার সংখ্যা- ৩ লাখ ৬১ হাজার ৫১ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৮২ হাজার ৪০০ জন। এবল নারী ভোটার: ১ লাখ ৭৮ হাজার ৬৪৯ জন। আর তৃতীয় লিঙ্গ ভোটার: ২ জন। মোট ভোট কেন্দ্র: ১২৮ টি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার