বিজ্ঞাপন
ভোট দিয়ে বাসায় ফিরে প্রবাসীর স্ত্রীর ‘মাথায় হাত’
জাগো বাংলা ডেস্ক
প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৭ এএম
বিজ্ঞাপন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন সকাল ১০টায় ভোট দিতে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে গিয়েছিলেন গৃহবধূ মরিয়ম নুর রিমি। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে বাড়ি এসে দেখেন কে বা কারা জানালা ভেঙে ঘরে প্রবেশ করে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি করে নিয়ে গেছে।
এ ঘটনায় শনিবার বিকালে চট্টগ্রামের হাটহাজারী মডেল থানাধীন মদুনাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী রিমি।
তিনি হাটহাজারী উপজেলার বুড়িশ্চর ইউনিয়নের নজুমিয়া সওদাগর বাড়ির মৃত নুরুল আফছারের মেয়ে ও শিকারপুর ইউনিয়নের কুয়াইশ ৮নং ওয়ার্ডস্থ ছল্লার বাড়ির ছৈয়দ মোহাম্মদ খালেদের স্ত্রী।
মদুনাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ কার্তিক চন্দ্র বিশ্বাস জানান, ওই গৃহবধূর অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিজ্ঞাপন