Logo
Logo
×

বিজ্ঞাপন

সারাদেশ

জেলের জালে ধরা পড়ল ১১০০ লাল কোরাল, দাম কত জানেন?

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫৭ পিএম

জেলের জালে ধরা পড়ল ১১০০ লাল কোরাল, দাম কত জানেন?

বিজ্ঞাপন

কক্সবাজারের টেকনাফে ১১০০টি লাল কোরাল ( স্থানীয় ভাষায় মাছের নাম রাঙা চৈ মাছ) ধরা পড়েছে। যার প্রতিটির ওজন ৫/৬ কেজি হবে বলে জানা গেছে। 

সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে টেকনাফ কায়ুকখালী মৎস্য ঘাটে এই মাছ বিক্রি হয়।  মাছগুলো ৩১ লাখ টাকায় বিক্রি হয়েছে। 

স্থানীয়রা জানান, টেকনাফ নাইট্যং পাড়ার মিজানের মালিকানাধীন বোটটি গত শনিবার বঙ্গোপসাগর মাছ শিকারে যায়। সেন্টমার্টিনের দক্ষিণ পূর্ব অংশে জাল ফেলে মাছ শিকার করতে থাকে। একপর্যায়ে সোমবার দুপুরের দিকে জালে ধরা পড়তে থাকে ঝাঁকে ঝাঁকে রাঙা চৈ মাছ বা লাল কোরাল। এভাবে প্রায় ১১০০টির মতো মাছ জালে ধরা পড়ে। এতে বোটে থাকা জেলেদের চোখেমুখে আনন্দের  বন্যা দেখা দেয়। পরে মাছ গুলো বোটে করে টেকনাফ পৌর শহরের মৎস্য ঘাটে নিয়ে এসে ৪০ লাখ টাকা দাম হাকালেও শেষ পর্যন্ত ৩১ লাখ টাকা দামে বিক্রি হয়।  

বোট মালিক মিজান জানান, সব মহান আল্লাহর দান। সাগরে জাল ফেলে এতগুলো মাছ পাব আবার তা এত দামে বিক্রি হবে তা কল্পনাও করিনি। তবে মাছগুলো টেকনাফ মাছ ব্যবসায়ীদের কাছে বিক্রি করা হয়েছে।  

টেকনাফ উপজেলা উপ-সহকারী মৎস্য অফিসার শহিদুল আলম জানান, মাছগুলো খেতে খুব সুস্বাদু। জেলের জালে এমন সফলতার জন্য আমরাও আনন্দিত। তবে সরকারের পক্ষ থেকে দেওয়া মাছ শিকারের জন্য বিভিন্ন বিধি-নিষেধ মানার কারণে এ সফলতা বলে মনে করি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার