বিজ্ঞাপন
আজ টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
জাগো বাংলা ডেস্ক
প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ১০:২৭ এএম
বিজ্ঞাপন
ব্রাহ্মণবাড়িয়ার সদর, আখাউড়া ও বিজয়নগর উপজেলার কিছু এলাকায় সোমবার (৯ মার্চ) ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
রোববার (৮ মার্চ) রাত ৯টায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির আখাউড়া জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. জহির আব্বাস খান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার আখাউড়া-১ উপকেন্দ্রের বাউন্ডারি ওয়াল নির্মাণ কাজের জন্য ৪,৫ ও ৬ নং ফিডারের আওতায় জেলার সদর উপজেলার শ্যামনগর, বরিশল, চান্দি, কোড্ডা। আখাউড়া উপজেলার উত্তর ইউনিয়নের আজমপুর, করুয়াতলী আমোদাবাদ, আনোয়ারপুর, চানপুর ও কল্যাণপুর।
বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল, কাশিনগর, নলগড়িয়া, দৌলতবাড়ি, চাওরা, উথারিয়াপাড়া, মেরাশানি, নোয়াবাদি, রামধননগর, শ্রীপুর ও খিরাতলা এলাকায় সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, কাজ শেষ হলে নির্ধারিত সময়ের পূর্বে লাইন চালু হতে পারে। রমজান মাসে সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে জহির আব্বাস খান।
বিজ্ঞাপন