Logo
Logo
×

বিজ্ঞাপন

সারাদেশ

কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষে ১২ জন নিহত, যেভাবে ঘটল ভয়াবহ এই ঘটনা

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ২২ মার্চ ২০২৬, ১২:১২ পিএম

কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষে ১২ জন নিহত, যেভাবে ঘটল ভয়াবহ এই ঘটনা

বিজ্ঞাপন

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় ভয়াবহ ট্রেন-বাস সংঘর্ষে অন্তত ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। রোববার (২২ মার্চ) ভোরে উপজেলার জাঙ্গালিয়া কচুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রামগামী একটি মেইল ট্রেন রেললাইন পার হওয়ার সময় মামুন পরিবহণের একটি যাত্রীবাহী বাসকে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই ১২ জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে সাতজন পুরুষ, তিনজন নারী ও দুইজন শিশু রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

দুর্ঘটনার পরপরই বাংলাদেশ রেলওয়ে ও জেলা প্রশাসনের পক্ষ থেকে পৃথকভাবে তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে দায়িত্বে অবহেলার অভিযোগে ঢাকা-চট্টগ্রাম রেলপথের সংশ্লিষ্ট লেভেল ক্রসিংয়ের দুই গেটম্যান—মেহেদী হাসান ও হেলাল উদ্দিনকে বরখাস্ত করা হয়েছে।

পূর্বাঞ্চল রেলওয়ের ডিজিএম সুবক্তগীন বলেন, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে রেলওয়ের পক্ষ থেকে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকেও একটি কমিটি কাজ শুরু করেছে।

কুমিল্লা সদর দক্ষিণ থানার ইপিজেড ফাঁড়ির উপ-পরিদর্শক সাইফুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার