Logo
Logo
×

বিজ্ঞাপন

সারাদেশ

বিশালাকৃতির শিলা, এলাকায় চাঞ্চল্য

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ৩০ মার্চ ২০২৬, ০৩:৪৬ পিএম

বিশালাকৃতির শিলা, এলাকায় চাঞ্চল্য

বিজ্ঞাপন

ঝিনাইদহের কালীগঞ্জে বৃষ্টির পর ফসলি মাঠে বিশালাকৃতির একটি শিলা পড়ে থাকতে দেখা গেছে। সোমবার (৩০ মার্চ) সকালে উপজেলার পাঁচকাহুনিয়া গ্রামের মাঠে ওই শিলাটি দেখতে পান কৃষক কৃষ্ণ চন্দ্র অধিকারী। তার দাবি, শিলাটির ওজন প্রায় এক মণ হতে পারে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার সন্ধ্যায় বৃষ্টির পরিমাণ বেশি থাকলেও শিলার আকার ছোট ছিল।

তবে সকালে মাঠে গিয়ে বড় শিলাটি দেখে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

কৃষক কৃষ্ণ চন্দ্র অধিকারী বলেন, সকালে নিজের জমি দেখতে মাঠে গিয়েছিলাম। হঠাৎ দেখি বড় একটি শিলা মাটিতে পড়ে আছে। ওজন অনেক বেশি হওয়ায় পুরোটা তুলে আনতে পারিনি।

পরে সবাইকে দেখানোর জন্য শিলাটি ভেঙে একটি অংশ বাজারে নিয়ে আসি। বিশালাকৃতির এই শিলাটি দেখার জন্য স্থানীয় বাজারে উৎসুক জনতার ভিড় জমে। 

আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, বায়ুমণ্ডলের বিশেষ পরিস্থিতিতে কখনো কখনো বড় আকারের শিলা গঠিত হতে পারে, তবে এক মণ ওজনের শিলা পড়ার ঘটনা বিরল।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার