Logo
Logo
×

বিজ্ঞাপন

সারাদেশ

বাড়িতে ঢুকে পড়ল ১৪ ফুট লম্বা ৪০ কেজি ওজনের সাপ

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬, ০২:৫৫ পিএম

বাড়িতে ঢুকে পড়ল ১৪ ফুট লম্বা ৪০ কেজি ওজনের সাপ

বিজ্ঞাপন

মৌলভীবাজারের কমলগঞ্জে খাবারের সন্ধানে লোকালয়ে চলে আসা ১৪ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে।

ন বিভাগ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৩১ মার্চ) ‘হিড বাংলাদেশ’ এলাকার বাসিন্দা মিজান মিয়ার বসত বাড়িতে একটি বিশাল আকৃতির অজগর সাপ প্রবেশ করে। ঘরে প্রবেশের পর সাপটি বাড়িতে পালিত মুরগি খাওয়ার চেষ্টা করে। পরে মুরগির চেঁচামেচিতে লোকজন সাপটি দেখতে পান। এরপর বাড়ির মালিক তাৎক্ষণিকভাবে বন বিভাগকে খবর দেন। খবর পেয়ে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ এবং ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্সের একটি যৌথ উদ্ধারকারী দল (রেসকিউ টিম) পৌঁছায়। ওই রাত ১২টায় সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। 

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ এবং ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্স দলের সদস্য চঞ্চল জানান, উদ্ধার অজগরটি ১৪ ফুট লম্বা ও ৪০ কেজি ওজনের। সাপটি সুস্থ থাকায় রেসকিউ সেন্টারে না নিয়ে মঙ্গলবার রাতেই লাউয়াছড়া জাতীয় উদ্যানের গভীর অরণ্যে অবমুক্ত করা হয়েছে। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার