Logo
Logo
×

বিজ্ঞাপন

সারাদেশ

রাতে প্রকল্প কর্মকর্তার অফিসে গণঅধিকার-ছাত্রদল নেতাকর্মীদের সংঘর্ষ

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ০৯:৫৬ এএম

রাতে প্রকল্প কর্মকর্তার অফিসে গণঅধিকার-ছাত্রদল নেতাকর্মীদের সংঘর্ষ

বিজ্ঞাপন

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলা পরিষদের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়ে রাতে অফিস খোলা রাখাকে কেন্দ্র করে গণঅধিকার পরিষদ ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন।

মঙ্গলবার (৭ এপ্রিল) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে পিআইওর অফিস খোলা থাকায় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-২ আসনের এমপি প্রার্থী মামুনুর রশিদসহ তার দলের নেতাকর্মীরা সেখানে যান। এসময় সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে তাদের বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে কর্মকর্তা ও অফিস সহকারীকে মারধরের ঘটনা ঘটে বলে অভিযোগ ওঠে।

পরে সেখানে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী উপস্থিত হয়ে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা রাতে ওই অফিসে কেন গিয়েছেন এমন প্রশ্ন করেন। এতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বাড়ে ও তা সংঘর্ষে রূপ নেয়। এসময় উভয় পক্ষের মধ্যে মারামারি হলে কয়েকজন আহত হন। তবে আহতদের সঠিক সংখ্যা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এ ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারি জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার