Logo
Logo
×

বিজ্ঞাপন

সারাদেশ

প্রথম শ্রেণির ছাত্রীকে হত্যার অভিযোগে গণপিটুনি, নিহত ২

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ১০:২৩ এএম

প্রথম শ্রেণির ছাত্রীকে হত্যার অভিযোগে গণপিটুনি, নিহত ২

বিজ্ঞাপন

মানিকগঞ্জ সদর উপজেলার হাটি পাড়া ইউনিয়নের বনপারিল দক্ষিণপাড়া এলাকায় প্রথম শ্রেণির ছাত্রী আতিকা আক্তারকে হত্যার অভিযোগে প্রতিবেশী পান্নু ও তার ভাই ফারুক নিহত হয়েছেন। এ ঘটনায় পান্নুর ছেলে নাঈম আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেল থেকে বনপারিল দক্ষিণপাড়া এলাকার দুদল মিয়ার মেয়ে প্রথম শ্রেণির ছাত্রী আতিকা আক্তার (৭) নিখোঁজ ছিল। তাকে খুঁজতে গিয়ে একপর্যায়ে তার চাচাতো ভাই আলী (৬) জানায়, আতিকাকে প্রতিবেশী নাঈম (১৫), পিতা পান্নুর সঙ্গে দেখা গেছে। পরে নাঈমকে খুঁজে বের করে জিজ্ঞাসাবাদ করা হলে সে তার প্রতিবেশী শামছুলের ভুট্টাক্ষেতে নিয়ে যায়। সেখান থেকে আতিকার মরদেহ উদ্ধার করা হয়। এ সময় ভিড়ের মধ্যে নাঈম পালিয়ে যায়।

এরপর উত্তেজিত জনতা নাঈমের পিতা পান্নুর (৪৫) বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। তারা পান্নুসহ তার অপর ছেলে নাজমুল (২২), নাঈমের চাচাতো ভাই রনি (২৬), তার পিতা ফারুক এবং রনির এক চাচাকে ধাওয়া ও মারধর করে আতিকার বাড়ির সামনে একটি পুকুরে নিয়ে যায়। পরে ওই পুকুরে দুটি মরদেহ ভাসতে দেখা যায়। ধারণা করা হচ্ছে, মৃতদেহ দুটি নাঈমের পিতা পান্নু এবং তার চাচা ফারুকের।

যশোরে বিদেশি পিস্তল ও গুলিসহ আটক তিন যুবককে গণপিটুনি দিলো স্থানীয়রা

আহত নাজমুলকে উদ্ধার করে মানিকগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আব্দুল্লাহ আল মামুন জানান, জেলা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা অব্যাহত রেখেছে। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুলিশ মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার