Logo
Logo
×

বিজ্ঞাপন

সারাদেশ

সিনেমা হলে অসামাজিক কাজ, হাতেনাতে আটক ৩৫ জন

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ১১:১০ এএম

সিনেমা হলে অসামাজিক কাজ, হাতেনাতে আটক ৩৫ জন

বিজ্ঞাপন

রংপুরের শাপলা সিনেমা হলের ভিতর অসামাজিক কার্যকলাপের সময় ৩৫ জন তরুণ-তরুণীকে আটক করেছে রংপুর মেট্রোপলিটন ডিবি পুলিশ। 

রোববার রাত ৮ টায় মহানগর গোয়েন্দা বিভাগ ডিবি পুলিশের কার্যালয়ে প্রেস ব্রিফিং এ ঘটনার সত্যতা নিশ্চিত করে রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ- পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী বলেন,এদের মধ্যে ১৬ জন তরুণ এবং ১৯ জন তরুণী। সবাই স্কুল কলেজের শিক্ষার্থী। ডিবি পুলিশ জানায়, শাপলা সিনেমা হলের ভিতর ছোট ছোট কক্ষ করে দেয়া আছে। যেখানে এসব অসামাজিক কার্যকলাপ চলে। ঘটনাস্থলে গিয়ে তরুণ তরুণীদের উলঙ্গ অবস্থায় দেখে হাতেনাতে ধরা হয়। এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান সনাতন চক্রবর্তী। 

এর আগে রবিবার দুপুরে গোপন তথ্যের ভিত্তিতে রংপুর নগরীর শাপলা সিনেমা হলে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার