Logo
Logo
×

বিজ্ঞাপন

সারাদেশ

ফেনীতে আকস্মিক ‘মেঘ বিস্ফোরণে’ বিপর্যস্ত জনজীবন

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ০৫:৫১ পিএম

ফেনীতে আকস্মিক ‘মেঘ বিস্ফোরণে’ বিপর্যস্ত জনজীবন

প্রতীকী ছবি

বিজ্ঞাপন

ফেনীতে স্মরণকালের ভয়াবহ ‘মেঘ বিস্ফোরণ’ বা ক্লাউডবার্স্ট-এর ঘটনায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। সোমবার (২৭ এপ্রিল) রাত থেকে শুরু হওয়া তুমুল বৃষ্টিপাতে জেলা শহরসহ নিচু এলাকাগুলো মুহূর্তের মধ্যেই কয়েক ফুট পানির নিচে তলিয়ে গেছে।

স্থানীয়রা জানান, কোনো ধরনের পূর্বাভাস ছাড়াই হঠাৎ আকাশ ভেঙে বৃষ্টি নামলে মুহূর্তেই রাস্তাঘাট, ঘরবাড়ি এবং ফসলি জমি তলিয়ে যায়।

দেখা গেছে টানা বর্ষণে ফেনী শহরের ডাক্তারপাড়া, শহীদ শহিদুল্লা কায়সার সড়ক, পুরাতন রেজিস্ট্রি অফিস, শাহীন একাডেমি এলাকা, পাঠানবাড়ি, নাজির রোড, মিজান রোড, সদর হাসপাতাল মোড় ও পেট্রোবাংলাসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। পানিতে তলিয়ে গেছে এসব এলাকার নিচু সড়কগুলো।

হঠাৎ করে পানি বেড়ে যাওয়ায় অনেক বাসিন্দা আসবাবপত্র ও গবাদি পশু নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার সুযোগ পাননি। ফেনী আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় যে পরিমাণ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, তা গত কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ।

ফেনী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান বলেন, ‘মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১২৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তার মধ্যে সর্বশেষ এক ঘণ্টায় ১২৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এটি চলতি মৌসুমে সর্বোচ্চ। আগামী ২-৩ দিন জেলাজুড়ে বজ্রসহ বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।’

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার