বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বগুড়ার শিবগঞ্জ উপজেলার এসএসসি পরীক্ষাকেন্দ্রের একটি কক্ষে এক পরীক্ষার্থীর সুষ্ঠুভাবে পরীক্ষা নেওয়ার দায়িত্বে ছিলেন শিক্ষক, প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যসহ মোট ৮ কর্মকর্তা-কর্মচারী।
বুধবার (১৩ মে) উপজেলার গুজিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
কেন্দ্র সূত্র জানায়, চলতি এসএসসি পরীক্ষায় বগুড়ার শিবগঞ্জের গুজিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে হিসাব বিজ্ঞান বিষয়ে নিবন্ধিত পরীক্ষার্থী ছিলেন মাত্র একজন। শিক্ষাবোর্ডের নিয়ম অনুযায়ী পরীক্ষা গ্রহণে প্রয়োজনীয় সব ধরনের প্রশাসনিক ও নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়। ফলে একজন পরীক্ষার্থীর জন্যও পূর্ণাঙ্গ কেন্দ্র পরিচালনা করতে হয়েছে কর্তৃপক্ষকে। পরীক্ষাকেন্দ্র জুড়ে ছিল নীরবতা। একটি বেঞ্চে বসে একাই পরীক্ষা দেন ওই শিক্ষার্থী।
এ প্রসঙ্গে গুজিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব শাহিনুর আলম বলেন, পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের জন্য বোর্ডের নির্দেশনা অনুযায়ী সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছিল। পরীক্ষার্থী একজন হলেও নিয়মের কোনো ব্যত্যয় ঘটেনি।
তিনি জানান, কেন্দ্রে দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান, ট্যাগ অফিসার, কেন্দ্র সচিব, কক্ষ পরিদর্শক, সহকারী শিক্ষক, পুলিশ সদস্য এবং দুজন অফিস সহায়ক।