Logo
Logo
×

বিজ্ঞাপন

অর্থনীতি

৩১ জানুয়ারি: ২২ ক্যারেটের স্বর্ণ কত দামে বিক্রি হচ্ছে

Icon

বিজনেস ডেস্ক

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬, ১২:০৫ পিএম

৩১ জানুয়ারি: ২২ ক্যারেটের স্বর্ণ কত দামে বিক্রি হচ্ছে

বিজ্ঞাপন

বিশ্ব বাজারে দাম কমার ফলে দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম। শনিবার (৩১ জানুয়ারি) ভরিতে ১৫ হাজার ৭৪৬ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।       

বাজুস বিজ্ঞপ্তিতে জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) সমন্বয় করে কার্যকর করা এ দামে বিক্রি হবে স্বর্ণ।                                     

বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৫৫ হাজার ৬১৭ টাকা (যা শনিবার সকাল ১০টার আগে পর্যন্ত ছিল ২ লাখ ৭১ হাজার ৩৬৩ টাকা)।     

আরও পড়ুন
এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৪৪ হাজার ১১ টাকা (যা শনিবার সকাল ১০টার আগে পর্যন্ত ছিল ২ লাখ ৫৮ হাজার ৯৯৯ টাকা), ১৮ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৯ হাজার ১৩৬ টাকা (যা শনিবার সকাল ১০টার আগে পর্যন্ত ছিল ২ লাখ ২২ হাজার ২৪ টাকা) এবং সনাতন পদ্ধতিতে প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭১ হাজার ৮৬৯ টাকা (যা শনিবার সকাল ১০টার আগে পর্যন্ত ছিল ছিল ১ লাখ ৮২ হাজার ৮৩৩ টাকা)। পরবর্তী সিদ্ধান্ত না জানানো পর্যন্ত সব জুয়েলারি প্রতিষ্ঠানে এ দাম কার্যকর থাকবে।       

বাজুস জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার