Logo
Logo
×

বিজ্ঞাপন

অর্থনীতি

১৫ ঘণ্টার ব্যবধানে তিনবার কমল স্বর্ণের দাম, এবার কমল ৫৪২৪ টাকা

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০৯ পিএম

১৫ ঘণ্টার ব্যবধানে তিনবার কমল স্বর্ণের দাম, এবার কমল ৫৪২৪ টাকা

বিজ্ঞাপন

টানা তৃতীয় দফায় স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে এক লাফে ৫ হাজার ৪২৪ টাকা কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৫ হাজার ৭৬০ টাকা।  

সোমবার (২ ফেব্রুয়ারি) বিকালে বাজুসের এক বিজ্ঞপ্তিতে দাম কমানোর বিষয়টি জানানো হয়েছে। বিকাল ৩টা ৪৫ মিনিট থেকেই নতুন দর কার্যকর হয়েছে।  

এর আগে রোববার দিবাগত রাতে ১ হাজার ৯২৫ টাকা কমিয়ে ২ লাখ ৫৭ হাজার ৭৭৪ টাকা নির্ধারণ করে বাজুস। এরপর সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে ফের স্বর্ণের দাম কমায় বাজুস। ওই সময় ভরিতে ৬ হাজার ৫৯০ টাকা কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৫১ হাজার ১৮৪ টাকা।   

নতুন দাম অনুযায়ী, বর্তমানে দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৪৫ হাজার ৭৬০ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৪ হাজার ৫৬৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১ হাজার ৮৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৬৪ হাজার ৫২১ টাকা।

সবমিলিয়ে চলতি বছর দেশের বাজারে এ পর্যন্ত মোট ২২ বার স্বর্ণের দাম সমন্বয় করল বাজুস। এরমধ্যে ১৪ বারই দাম বাড়ানো হয়েছে। আর দাম কমেছে মাত্র ৮ বার।  

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার