Logo
Logo
×

বিজ্ঞাপন

অর্থনীতি

বড় উত্থান শেয়ারবাজারে, লেনদেন ছাড়িয়েছে হাজার কোটি টাকা

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:০২ পিএম

বড় উত্থান শেয়ারবাজারে, লেনদেন ছাড়িয়েছে হাজার কোটি টাকা

বিজ্ঞাপন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে টানা ৪ দিন বন্ধ থাকার পর রোববার (১৫ ফেব্রুয়ারি) খুলছে দেশের উভয় শেয়াবাজার। এ দিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরুর ৩ মিনিটে ডিএসইএক্স সূচক ১৬৪.৫৩ পয়েন্ট বাড়ে। যা দুপুর সাড়ে ১২টায় ১৯২ পয়েন্ট বেড়েছে। একইভাবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচকের বড় উত্থানে লেনদেন শুরু হয়েছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গত ১১ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত টানা ৪ দিন শেয়ারবাজারে লেনদেন বন্ধ ছিল।

এরপরে রোববার সকাল ১০টায় লেনদেন শুরু হয়। লেনদেনে শুরুর তিন মিনিটে ডিএসইর ডিএসইএক্স সূচক ১৬৪.৫৩ পয়েন্ট বাড়ে। তবে কিছুক্ষণ পর থেকে তা কমতে শুরু করে। সকাল ১০টা ১৫ মিনিট পর্যন্ত ডিএসইর সূচক বৃদ্ধি ছিল ১২৯.০৯ পয়েন্টে। যে সূচকটি দুপুর সাড়ে ১২টায় ১৯২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫৫৯২ পয়েন্টে।

এ সময় ডিএসইতে ৭৯৫ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর লেনদেন হওয়া ৩৯১টি ইস্যুর মধ্যে ৩৬৬টির দর বেড়েছে। আর কমেছে ১৯টির ও অপরিবর্তিত রয়েছে ৬টির দর।

বাজার সংশ্লিষ্টদের মতে, জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশের শেয়ারবাজারে ব্যাপক চাঙাভাব লক্ষ্য করা গেছে। রাজনৈতিক পরিস্থিতি তুলনামূলক স্থিতিশীল থাকায় বিনিয়োগকারীদের আস্থার উন্নতি হয়েছে। ফলে নতুন করে শেয়ারবাজারে বিনিয়োগ বাড়ছে। নির্বাচিত সরকার গঠনের পর শেয়ারবাজার সংস্কারের পরে আরো বেশি গতিশেীলতা আসবে বলে তারা আশা করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার