Logo
Logo
×

বিজ্ঞাপন

অর্থনীতি

পে স্কেল কখন কীভাবে কতটুকু বাস্তবায়ন, জানালেন নতুন অর্থমন্ত্রী

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৪ এএম

পে স্কেল কখন কীভাবে কতটুকু বাস্তবায়ন, জানালেন নতুন অর্থমন্ত্রী

বিজ্ঞাপন

নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশ ঘিরে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রত্যাশা বাড়লেও তাৎক্ষণিক বাস্তবায়ন নিয়ে সতর্ক অবস্থান নিয়েছে সরকার। নতুন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, পে-স্কেলের সুপারিশ আগে পর্যালোচনা করতে হবে, এরপরই সিদ্ধান্ত নেওয়া হবে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) এক গণমাধ্যমকে তিনি বলেন, প্রস্তাবিত বেতন কাঠামো বাস্তবায়নে মোট আর্থিক ব্যয় কত হবে এবং বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় তা কতটা সম্ভব—এসব বিষয় বিবেচনায় নিতে হবে। দেশের ট্যাক্স-জিডিপি অনুপাত দক্ষিণ এশিয়ায় সবচেয়ে কমের মধ্যে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, সামগ্রিক রাজস্ব পরিস্থিতি মূল্যায়ন করেই ধাপে ধাপে সিদ্ধান্ত নেওয়া হবে।

বাস্তবায়ন করবে নতুন সরকার?

এর আগে উপদেষ্টারা ইঙ্গিত দিয়েছিলেন, নবম পে-স্কেল বাস্তবায়নের বিষয়টি নতুন সরকারের ওপর নির্ভর করবে। ৯ ফেব্রুয়ারি জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তারেক রহমান বলেন, নির্বাচনে জয়ী হলে যথাসময়ে নতুন পে-স্কেল ঘোষণা ও কার্যকর করা হবে।

কী রয়েছে কমিশনের সুপারিশে?

সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো প্রণয়নের লক্ষ্যে গঠিত জাতীয় বেতন কমিশন গত ২১ জানুয়ারি প্রতিবেদন জমা দেয়। সেখানে চলতি বছরের ১ জানুয়ারি থেকে আংশিক এবং ২০২৬–২৭ অর্থবছরের প্রথম দিন থেকে পূর্ণাঙ্গ বাস্তবায়নের সুপারিশ করা হয়েছে।

প্রস্তাব অনুযায়ী—

সর্বনিম্ন বেতন ৮,২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০,০০০ টাকা

সর্বোচ্চ বেতন ৭৮,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,৬০,০০০ টাকা করার প্রস্তাব করা হয়েছে।

সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবি থাকলেও অর্থনৈতিক সক্ষমতা, রাজস্ব আহরণ এবং সামগ্রিক বাজেট ঘাটতির বিষয়গুলো বিবেচনায় নিয়েই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার