Logo
Logo
×

বিজ্ঞাপন

অর্থনীতি

এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ০২ মার্চ ২০২৬, ০৭:৩২ পিএম

এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ

বিজ্ঞাপন

মার্চ মাসের জন্য ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)-এর দাম অপরিবর্তিত রাখা হয়েছে। সোমবার (২ মার্চ) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এ ঘোষণা দেয়। নতুন দাম সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

বিইআরসি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম মার্চ মাসেও ১ হাজার ৩৪১ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে।

এর আগে গত ২৩ ফেব্রুয়ারি দাম সমন্বয় করা হয়েছিল, তখন ১২ কেজি সিলিন্ডারের দাম ১৫ টাকা কমিয়ে ১ হাজার ৩৪১ টাকা নির্ধারণ করা হয়।

অন্যদিকে, ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের মূসকসহ দাম মার্চ মাসে ৩ পয়সা কমিয়ে প্রতি লিটার ৬১ টাকা ৮৩ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এর আগে ২৩ ফেব্রুয়ারি সর্বশেষ সমন্বয় করা হয়েছিল, তখন ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের মূসকসহ দাম ২৮ পয়সা কমিয়ে প্রতি লিটার ৬১ টাকা ৮৬ পয়সা নির্ধারণ করা হয়েছিল।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার