Logo
Logo
×

বিজ্ঞাপন

অর্থনীতি

বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমেছে, দেশে ভরি কত?

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৬, ০৪:০০ পিএম

বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমেছে, দেশে ভরি কত?

বিজ্ঞাপন

বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন লক্ষ্য করা গেছে। মার্কিন ডলার শক্তিশালী হওয়ার কারণে সুদহার কমানোর প্রত্যাশা হ্রাস পেয়েছে। একই সঙ্গে ইরানকে দেয়া  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আল্টিমেটামের পরিণতি দেখার অপেক্ষায় রয়েছেন বিনিয়োগকারীরা।

সোমবার (৬ এপ্রিল) বাংলাদেশ সময় বেলা ১টা ৬ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম ০ দশমিক ৪ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৬৫৮ দশমিক ৯০ ডলারে দাঁড়ায়। অন্যদিকে, এপ্রিল ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারস ০ দশমিক ১ শতাংশ বেড়ে ৪ হাজার ৬৮৪ দশমিক ৩০ ডলারে পৌঁছেছে। 

স্পট সিলভারের দাম ০ দশমিক ৯ শতাংশ কমে প্রতি আউন্স ৭২ দশমিক ৩১ ডলারে নেমে আসে। প্লাটিনাম ০ দশমিক ৩ শতাংশ কমে ১ হাজার ৯৮৩ দশমিক ৬২ ডলারে দাঁড়ায়, তবে প্যালাডিয়ামের দাম ০ দশমিক ৭ শতাংশ বেড়ে ১ হাজার ৫১১ দশমিক ৯৪ ডলারে পৌঁছেছে।

এদিকে সোমবার দেশের বাজারে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়েছে। এতে দেশের বাজারে এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৪৫ হাজার ৮১৯ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণ ২ হাজার ১০০ টাকা কমিয়ে ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা নির্ধারণ করা হয়েছে। আর ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণ ১ হাজার ৭৪৯ টাকা কমিয়ে নতুন দাম ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ হাজার ৪৫৮ টাকা কমিয়ে দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৩ হাজার ৮২১ টাকা।

সূত্র: রয়টার্স

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার