Logo
Logo
×

বিজ্ঞাপন

অর্থনীতি

দাম বৃদ্ধির পর বাড়ল ডিজেল-পেট্রল-অকটেনের সরবরাহ

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ১২:০৫ পিএম

দাম বৃদ্ধির পর বাড়ল ডিজেল-পেট্রল-অকটেনের সরবরাহ

বিজ্ঞাপন

জ্বালানিসংকট সমাধানে সারা দেশে আজ সোমবার (২০ এপ্রিল) থেকে ডিপো পর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের সরবরাহ বাড়ানো হয়েছে। এর ফলে ডিজেল ১০ শতাংশ, পেট্রল ১০ শতাংশ ও অকটেন ২০ শতাংশ বর্ধিত হারে বরাদ্দ দেওয়া হবে।

রবিবার (২০ এপ্রিল) রাতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) এক প্রজ্ঞাপনে এটি নিশ্চিত করেছে। 

বিপিসির মহাব্যবস্থাপক ফেরদৌসি মাসুম হিমেলের সই করা প্রজ্ঞাপনে এটি জানানো হয়।

২০ এপ্রিল থেকে নতুন হারে তেল বিক্রির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রজ্ঞাপনে নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে, বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রলের দাম বাড়িয়েছে সরকার।

ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বাড়িয়ে ১১৫ , অকটেনের দাম ২০ টাকা বাড়িয়ে ১৪০, পেট্রল ১৯ টাকা বাড়িয়ে ১৩৫ এবং কেরোসিনের দাম লিটারে ১৮ টাকা বাড়িয়ে ১৩০ টাকা নির্ধারণ করে সরকার।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার