Logo
Logo
×

বিজ্ঞাপন

শিক্ষা

দুই উপায়ে স্কুলের ক্লাস চলমান রাখা নিয়ে আলোচনা চলছে

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ৩১ মার্চ ২০২৬, ১২:০৮ পিএম

দুই উপায়ে স্কুলের ক্লাস চলমান রাখা নিয়ে আলোচনা চলছে

বিজ্ঞাপন

জ্বালানি তেল সংকটের কারণে স্কুল পর্যায়ে ক্লাস চলমান রাখার জন্য দুই ব্যবস্থা নিয়েই আলোচনা চলছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।

আজ মঙ্গলবার সাংবাদিকদের এ কথা জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে স্কুল পর্যায়ে অনলাইন-সশরীরে এই দুই ব্যবস্থা সমন্বয়ে ক্লাস বিষয়ে আলোচনা চলছে।

তিনি আরো বলেন, আজ মঙ্গলবার মন্ত্রিসভা বৈঠকে এ বিষয়টি উপস্থাপন করা হবে।

শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা সব ধরনের বাংলা-ইংরেজি মিডিয়াম স্কুলগুলো অনলাইন এবং অফলাইন মুডে যাওয়ার বিষয়ে আলোচনা করেছি। তবে কোনো সিদ্ধান্ত হয়নি। আগামী বৃহস্পতিবার মন্ত্রিপরিষদের সভায় আমরা আমাদের পরিকল্পনা উত্থাপন করব। এর পর যে সিদ্ধান্ত হয়, সেটি বাস্তবায়ন করা হবে।’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার