Logo
Logo
×

বিজ্ঞাপন

শিক্ষা

শিক্ষকদের আলাদা পে স্কেল গঠনের প্রস্তাব শিক্ষামন্ত্রীর

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৬, ০৫:২৯ পিএম

শিক্ষকদের আলাদা পে স্কেল গঠনের প্রস্তাব শিক্ষামন্ত্রীর

বিজ্ঞাপন

শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন শিক্ষকদের জন্য অন্যান্য পেশা থেকে আলাদা একটি পে স্কেল নির্ধারণের পক্ষে মত দিয়েছেন। মেধাবী শিক্ষকদের পেশায় ধরে রাখতে তাদের আর্থিক অবস্থার উন্নয়ন জরুরি বলে মনে করেন তিনি।

সোমবার (৬ এপ্রিল) ময়মনসিংহের অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটরিয়ামে অনুষ্ঠিত এসএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্রসচিবদের সঙ্গে এক মতবিনিময়সভায় তিনি এ কথা বলেন।

মতবিনিময়সভায় এক শিক্ষক মেধাবীদের শিক্ষকতা পেশায় আকৃষ্ট রাখতে আর্থিক প্রণোদনা বৃদ্ধির বিষয়ে প্রশ্ন তুললে জবাবে শিক্ষামন্ত্রী জানান, শিক্ষকদের আর্থিক সহায়তা অন্য খাতের সঙ্গে তুলনা করে নির্ধারণ করা ঠিক হবে না।

এ ধরনের তুলনা থেকে বিভিন্ন জটিলতা, যেমন মামলা বা আন্দোলনের সৃষ্টি হতে পারে।

শিক্ষকদের জন্য একটি স্বতন্ত্র পে স্কেল চালু করা প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, যা অন্য যেকোনো স্কেল থেকে সম্পূর্ণ আলাদা হবে—সেটি উচ্চ বা নিম্ন যা-ই হোক না কেন, মূল বিষয় হলো এর স্বতন্ত্রতা।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার