Logo
Logo
×

বিজ্ঞাপন

শিক্ষা

শিক্ষকের শূন্য পদ পূরণে সরকারের নানা উদ্যোগ

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ০৫:৩৫ পিএম

শিক্ষকের শূন্য পদ পূরণে সরকারের নানা উদ্যোগ

বিজ্ঞাপন

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, ‘দেশে এমপিওভুক্ত স্কুল ও কলেজসমূহে শিক্ষকের শূন্য পদ দ্রুত পূরণের লক্ষ্যে সরকার বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে।’ বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদে কুমিল্লা-৪ আসনের এনসিপি দলীয় সংসদ সদস্য মো. আবুল হাসনাতের টেবিলে উপস্থাপিত তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান, দেশে এমপিওভুক্ত স্কুল ও কলেজ মিলিয়ে শিক্ষকের মোট শূন্য পদের সংখ্যা ৬০ হাজার ২৯৫টি।

শিক্ষামন্ত্রী জানান, বর্তমানে সরকারি ও এমপিওভুক্ত কলেজে শূন্য পদের সংখ্যা নিম্নরূপ : সরকারি কলেজে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারভুক্ত প্রভাষক পদে ৬৫৬টি এবং সদ্য সরকারীকৃত কলেজে নন-ক্যাডার প্রভাষক পদের ২ হাজার ৪১০টি শূন্য। এ ছাড়া বেসরকারি এমপিওভুক্ত কলেজে অধ্যক্ষ ও উপাধ্যক্ষের ১ হাজার ৩৪৯টি পদ শূন্য রয়েছে এবং এমপিওভুক্ত কলেজে শিক্ষক নিয়োগের জন্য মোট ১ হাজার ৩৪৪টি শূন্য পদে নিয়োগ কার্যক্রম চলমান রয়েছে।

দেশে এমপিওভুক্ত স্কুল ও কলেজ মিলিয়ে শিক্ষকের মোট শূন্য পদের সংখ্যা ৬০ হাজার ২৯৫টি।

সরকারি কলেজে প্রভাষক নিয়োগের জন্য ৪৫তম, ৪৬তম, ৪৭তম, ৪৯তম ও ৫০তম বিসিএস পরীক্ষার মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে।

এহছানুল হক মিলন জানান, এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এনটিআরসিএর মাধ্যমে স্বচ্ছ ও মেধাভিত্তিক নিয়োগ কার্যক্রম অব্যাহত রয়েছে। এ লক্ষ্যে ২৯ মার্চ ই-রিক্যুজিশন (শূন্যপদ সংগ্রহ) সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শূন্যপদ পূরণের জন্য পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।

তিনি আরো জানান, এ ছাড়া এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের প্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধানের ১১ হাজার ১৫১টি শূন্য পদ পূরণের জন্য ৮ম এনটিআরসিএ নিয়োগ পরীক্ষা-২০২৬ (সংশোধিত) আয়োজন করা হয়েছে এবং আবেদন গ্রহণ কার্যক্রম ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

উল্লিখিত কার্যক্রমসমূহ বাস্তবায়নের মাধ্যমে শূন্য পদসমূহ দ্রুত পূরণ করা সম্ভব হবে বলে আশা করা যায়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার