Logo
Logo
×

বিজ্ঞাপন

শিক্ষা

এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই, রুটিন প্রকাশ কবে জানালেন মন্ত্রী

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ০৩:১২ পিএম

এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই, রুটিন প্রকাশ কবে জানালেন মন্ত্রী

বিজ্ঞাপন

চলতি বছরের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা আগামী ২ জুলাই থেকে শুরু হতে যাচ্ছে। আজ শনিবার (১৮ এপ্রিল) একটি বেসরকারি টেলিভিশনকে এই তথ্য জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তাও বিষয়টি নিশ্চিত করেছেন। তারিখ ঘোষণার পাশাপাশি চলতি সপ্তাতে এই পরীক্ষার রুটিনও প্রকাশ করা হবে বলে জানান তিনি।

এর আগে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা ৭ জুন থেকে শুরু করার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছিল আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড। তবে শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের চূড়ান্ত অনুমোদনের পর বিষয়টি চূড়ান্ত হবে বলে জানানো হয়েছিল। কিন্তু প্রাথমিক সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে নতুন করে ২ জুলাই তারিখ তারিখ ঘোষণ করলেন ড. মিলন।

এবারের এইচএসসি পরীক্ষায় প্রথমবারের মতো দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডসহ মোট ১১টি বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিগত বছরগুলোয় মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্র থাকলেও সাধারণ বোর্ডগুলোতে আলাদা আলাদা প্রশ্নে পরীক্ষা হত।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার