Logo
Logo
×

বিজ্ঞাপন

শিক্ষা

এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে নতুন তথ্য

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ১২:১৫ পিএম

এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে নতুন তথ্য

বিজ্ঞাপন

এমপিওভুক্তি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধানসহ সব কর্মচারীকে এক সফটওয়্যারে অন্তর্ভুক্ত করে বদলির আওতায় আনার প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে সরকার। রবিবার (১৯ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব এ তথ্য জানিয়েছেন।

সোমবার (২০ এপ্রিল) বদলি সফটওয়্যারের লাইভ হওয়ার কথা রয়েছে। সফটওয়্যারটি ওয়েবসাইটে দেওয়া হবে।

এর পর থেকেই শিক্ষকদের তথ্য এন্ট্রি করা যাবে। গত ২ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয়ে সভায় বদলির সফটওয়্যারেও আপডেট আনার সিদ্ধান্ত নেওয়া হয় এবং সংশোধিত বদলি নীতিমালা দ্রুত প্রকাশের ব্যাপারে তাগিদ দেওয়া হয়।

জানা গেছে, আগে এনটিআরসিএর সুপারিশে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের বদলির কোনো সুযোগ ছিল না। প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে আবেদন করে তারা প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ পেতেন।

প্রথম থেকে তৃতীয় গণবিজ্ঞপ্তি পর্যন্ত ইনডেক্সধারী শিক্ষকরা এই সুযোগ পেলেও চতুর্থ গণবিজ্ঞপ্তি থেকে তাদের আবেদন করার সুযোগ বন্ধ করে দেয় শিক্ষা মন্ত্রণালয়।

এর পর শিক্ষকদের আন্দোলনের প্রেক্ষিতে বদলি চালুর উদ্যোগ নেয় শিক্ষা মন্ত্রণালয়। এজন্য একটি বদলি নীতিমালাও প্রণয়ন করা হয়। তবে শিক্ষকদের এক পক্ষের রিট, সফটওয়্যার প্রস্তুত না হওয়া এবং নীতিমালা সংশোধনসহ একাধিক কারণে বদলি কার্যক্রম এখনো শুরু হয়নি।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার