Logo
Logo
×

বিজ্ঞাপন

শিক্ষা

মাদরাসা শিক্ষকদের বদলি নিয়ে যা জানা গেল

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ০৯:৩৪ এএম

মাদরাসা শিক্ষকদের বদলি নিয়ে যা জানা গেল

বিজ্ঞাপন

এনটিআরসিএর সুপারিশে নিয়োগ পাওয়া এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (মাদরাসা) কর্মরত শিক্ষকদের বদলির নীতিমালা করা হলেও তা বাস্তবায়নের জন্য প্রাথমিক পর্যায়ে রয়েছে বলে জানা গেছে।  

এদিকে মাদ্রাসায় শূন্য পদের জন্য তথ্যাদি প্রেরণের সফটওয়্যার বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।  

সোমবার (২০ এপ্রিল) অধিদপ্তরের ওয়েবসাইটে এক নোটিশের মাধ্যমে এ তথ্য জানানো হয়। 

নোটিশে বলা হয়, শূন্য পদে তথ্যাদি প্রেরণের লিংক, সফটওয়্যার উন্নয়নের কাজের জন্য সাময়িকভাবে বন্ধ রয়েছে। সফটওয়্যার উন্নয়ন কাজ শেষ হলে নতুন সময়সূচি নোটিশের মাধ্যমে জানানো হবে।

জানা গেছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে (মাদ্রাসা) কর্মরত এনটিআরসিএ কর্তৃক সুপারিশ প্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষকগণের বদলির জন্য শূন্য পদে তথ্যাদি প্রেরণ প্রসঙ্গে নোটিশ মাদ্রাসা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করেছিল। 

উল্লেখ্য, দেশে এমপিওভুক্ত মাদ্রাসা ৮ হাজার ২২৯টি। এরমধ্যে দাখিল-আলিম-ফাজিল ও কামিল পর্যায়ের মাদ্রাসা যথাক্রমে ৫ হাজার ৭৬৭; ১ হাজার ২৮৫টি; ফাযিল ৯৯৩টি ও ১৮৪টি। এসব প্রতিষ্ঠানে প্রায় ১ লাখ ২০ হাজার শিক্ষক-কর্মচারী কর্মরত রয়েছেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার