Logo
Logo
×

বিজ্ঞাপন

শিক্ষা

প্রতিষ্ঠানপ্রধান-অধ্যক্ষ নিয়োগের ফলাফল কবে, জানাল এনটিআরসিএ

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ০১:০৪ পিএম

প্রতিষ্ঠানপ্রধান-অধ্যক্ষ নিয়োগের ফলাফল কবে, জানাল এনটিআরসিএ

বিজ্ঞাপন

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) প্রতিষ্ঠান প্রধান, সহকারী প্রধান নিয়োগ পরীক্ষার ফল চলতি সপ্তাহেই প্রকাশ হতে পারে। প্রতিষ্ঠানটির সচিব এ এম এম রিজওয়ানুল হক এ তথ্য জানিয়েছেন।

মঙ্গলবার (২১ এপ্রিল) তিনি বলেন, ‘প্রতিষ্ঠানপ্রধান পরীক্ষার ফলাফল প্রস্তুতের প্রক্রিয়া প্রায় সম্পন্ন হয়েছে। দু–এক দিনের মধ্যে আশা করি ফলাফল প্রকাশ করতে পারব।’

গত শনিবার (১৮ এপ্রিল) বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার ও সহকারী সুপার পদে লিখিত (এমসিকিউ) পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রায় ৫০ হাজার প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। ঢাকার ৯টি কেন্দ্রে ৪টি গ্রুপে ভাগ করে অনুষ্ঠিত হয় পরীক্ষা।

এবারই প্রথম পরীক্ষার মাধ্যমে প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ দিচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

গত ৫ ফেব্রুয়ারি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান ও সহকারী প্রধান পদে আবেদন শুরু হয়। তবে গত ২৫ মার্চ আগের আবেদন বাতিল করে প্রার্থীদের নতুন করে আবেদনের নির্দেশনা দেয় এনটিআরসিএ। আবেদনপ্রক্রিয়া শেষ হয় ৪ এপ্রিল। এতে আবেদন করেন ৫৩ হাজার ৬৯ জন।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার