Logo
Logo
×

বিজ্ঞাপন

বিনোদন

ফের বাবা হলেন অভিনেতা পলাশ

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২৩ পিএম

ফের বাবা হলেন অভিনেতা পলাশ

বিজ্ঞাপন

দ্বিতীয়বারের মতো বাবা হয়েছেন জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা জিয়াউল হক পলাশ। তার স্ত্রী নাফিসা রুম্মান মেহনাজ বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১টায় রাজধানীর পান্থপথের একটি বেসরকারি হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। নতুন অতিথির আগমনে পলাশের পরিবারে বইছে আনন্দের জোয়ার।

সন্তান জন্মের খবর নিশ্চিত করে এক ফেসবুক স্ট্যাটাসে জিয়াউল হক পলাশ বলেন, ‘আলহামদুলিল্লাহ কন্যাসন্তানের বাবা হয়েছি। দোয়া করবেন।’

টেলিভিশন পর্দায় জিয়াউল হক পলাশের জনপ্রিয়তার উত্থান ঘটে কাজল আরেফিন অমি পরিচালিত আলোচিত ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এ কাবিলা চরিত্রে অভিনয়ের মাধ্যমে। এই চরিত্রটি তাকে দেশ-বিদেশের দর্শকদের কাছে ব্যাপক পরিচিতি এনে দেয়। এরপর নাটক ও নির্মাণ—দুই ক্ষেত্রেই নিয়মিত কাজ করে যাচ্ছেন তিনি।

ব্যক্তিগত জীবনে ২০২২ সালে পারিবারিকভাবে নাফিসা রুম্মান মেহনাজের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন পলাশ। ২০২৩ সালের জুলাই মাসে প্রথমবারের মতো বাবা হন তিনি। তখন তাদের ঘরে জন্ম নেয় পুত্রসন্তান মোহাইমিনুল হক আহান। এবার কন্যাসন্তানের আগমনে আরও পূর্ণতা পেল পলাশের সংসার।

শুভাকাঙ্ক্ষী, সহকর্মী ও ভক্তদের পক্ষ থেকে ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন ও শুভেচ্ছার বার্তা আসতে শুরু করেছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার