বিজ্ঞাপন
সালমান মুক্তাদিরকে একুশে পদক দেওয়ার দাবি আব্দুন নূর তুষারের
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৮ পিএম
বিজ্ঞাপন
একুশে পদক ২০২৬ ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এতে কিংবদন্তি গায়ক, গিটারিস্ট ও সংগীত পরিচালক আইয়ুব বাচ্চু, চলচ্চিত্র অভিনেত্রী, প্রযোজক ববিতাসহ ১০ জন পাচ্ছেন এবার দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার একুশে পদক। এ নিয়ে সামাজিক মাধ্যমে চলছে নানা আলোচনা-সমালোচনা। এবার এ নিয়ে কথা বললেন আব্দুন নূর তুষার।
এবার সাহিত্যে কোনো একুশে পদক দেওয়া হয়নি। এ নিয়ে কম কথা হয়নি। তবে এরই মাঝে সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন সাবেক উপস্থাপক ও রাজনৈতিক বিশ্লেষক আব্দুন নূর তুষার।
সামাজিক মাধ্যমে নানা বিষয় নিয়ে সালমান মুক্তাদির সোচ্চার হলেও নিজের ফেসবুক হ্যান্ডেলে বাংলা অক্ষরে তিনি লিখতে পারেন না। বাংলা বাক্য লিখেন ইংরেজি হরফ ব্যবহার করে। এ নিয়ে সামাজিক মাধ্যমে নানা সময়েই সমালোচনার মুখে পড়েন এবং কটাক্ষের শিকার হন এ ইউটিউবার।
এবার আব্দুন নূর তুষার ঠিক এ বিষয়টি নিয়েই তাকে কেন্দ্র করে সামাজিক মাধ্যম ফেসবুকে এসব কথা বলেছেন।
বিজ্ঞাপন