বিজ্ঞাপন
মৃত্যুর আগে শেষ পোস্টে যা লিখেছিলেন আলভীর স্ত্রী ইকরা
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:০৫ পিএম
বিজ্ঞাপন
অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরা আত্মহত্যা করেছেন। বিষয়টি নিশ্চিত করেছে অভিনেতার শ্বশুরবাড়ি পরিবার।
নাম প্রকাশে অনিচ্ছুক প্রয়াত ইকরার ঘনিষ্ঠ এক আত্মীয় বলেন, শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে।
এদিকে, খবরটি সাংবাদিকদের নিশ্চিত করে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আলমগীর জাহান বলেন, শুনেছি, তিনি একজন অভিনেতার স্ত্রী। দুপুর পৌনে ১২টায় গলায় দড়ি দেওয়া অবস্থায় তাকে উদ্ধার করে পরিবারের সদস্যরা কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়ার পর ডাক্তাররা মৃত ঘোষণা করেন। আমরা হাসপাতালে নেওয়ার পরই জানতে পারি।
আলমগীর জাহান আরও জানান, বাসার সিসি ক্যামেরা থেকে অন্য সব আলামত সংগ্রহ করছে পুলিশ।
মৃত্যুর মাত্র পাঁচ ঘণ্টা আগেও সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় ছিলেন ইকরা। নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট শেয়ার করেছিলেন তিনি। ঐ পোস্টে তিনি তার বোনের মাতৃত্বযাত্রার এক তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরেছিলেন।
অন্যদিকে মৃত্যুর আগে ইকরা শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) ভূমিকম্প নিয়ে তার ফেসবুকে এক স্ট্যাটাসে লেখেন, আজকে যখন ভূমিকম্প হলো আমি একদম শান্ত ছিলাম, রিযিক রাস্তায় ছিল, আমি ঘরে। মনে হলো যা ই হোক আমার সন্তান নিরাপদ আহা! সন্তানের মায়া।
২০১০ সালের ৯ নভেম্বর ভালোবেসে স্ত্রী ইকরাকে বিয়ে করেন আলভী।
বিজ্ঞাপন