বিজ্ঞাপন
২০১৬ সালের পর থেকেই ঢালিউডে ‘নোংরামি’ শুরু, কেন বললেন অপু বিশ্বাস
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ০৭:১৭ পিএম
বিজ্ঞাপন
ঢালিউড নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন অভিনেত্রী অপু বিশ্বাস। সম্প্রতি এক অনুষ্ঠানে ঢালিউড প্রসঙ্গে এমন মন্তব্য করে ভাইরাল হন নায়িকা।
অভিনেত্রী বলেন, ২০১৬ সালের পর থেকেই ঢালিউডে ‘নোংরামি’র শুরু হয়েছে, যা ধীরে ধীরে পুরো ইন্ডাস্ট্রির পরিবেশকে ক্ষতিগ্রস্ত করেছে। তিনি বলেন, 'আমার মনে হয়, ফিল্ম ইন্ডাস্ট্রি এখন যেন একটা ডাস্টবিনে পরিণত হয়েছে।’ যদিও ঠিক কী ধরনের নোংরামির কথা তিনি বলেছেন, তা অবশ্য নিজের বক্তব্যে স্পষ্ট করেননি অপু বিশ্বাস।
অভিনেত্রী বলেন, মতভেদ বা পক্ষ-বিপক্ষ সব ইন্ডাস্ট্রিতেই থাকে। বলিউড, হলিউড কিংবা টালিউডেও আছে। কিন্তু সেখানে কাজের পরিবেশ নষ্ট হয় না। তিনি বলেন, বাংলাদেশের চলচ্চিত্রাঙ্গনে সেই সহযোগিতার সংস্কৃতিটাই এখন সবচেয়ে বেশি অনুপস্থিত।
অপু বিশ্বাস আরও বলেন, ‘আমি যখন ২০০৭-০৮ সালে ইন্ডাস্ট্রিতে এসেছি, তখন আপনারা একটি কর্মমুখর চলচ্চিত্র ইন্ডাস্ট্রি দেখেছেন। সেই সময় থেকেই দর্শকদের ভালোবাসা তৈরি হয়েছে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই পরিবেশ আর আগের মতো নেই।'
উল্লেখ্য, দুই দশকের ক্যারিয়ারে শতাধিক সিনেমায় অভিনয় করেছেন অপু বিশ্বাস। আমজাদ হোসেনের ‘কাল সকালে’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে তার ঢালিউড–যাত্রা শুরু। এরপর ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খানের সঙ্গে প্রেম-বিয়ে-বিচ্ছেদেই তাকে সিনেমা থেকে দূরে ঢেলে দিয়েছে। ছোটবেলায় নাচ করতেন অভিনেত্রী। এরপর নাটকেও ছোট ছোট চরিত্রে অভিনয় করেন অপু বিশ্বাস।
বিজ্ঞাপন