Logo
Logo
×

বিজ্ঞাপন

বিনোদন

অস্কার পুরস্কার ঘোষণা: কারা পেলেন কোন পুরস্কার

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ০৯:৫৬ এএম

অস্কার পুরস্কার ঘোষণা: কারা পেলেন কোন পুরস্কার

বিজ্ঞাপন

বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে সম্মানজনক পুরস্কার একাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কার। রোববার (১৫ মার্চ) রাতে (বাংলাদেশ সময় সোমবার ভোর) মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটার হলে বসেছে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের চূড়ান্ত আসর। উপস্থাপক-কমেডিয়ান কোনান ও’ব্রায়েন বিজয়ীদের নাম ঘোষণা শুরু করেন। চলুন জেনে নিই, উল্লেখযোগ্য বিভাগে এখন পর্যন্ত কারা কোন পুরস্কার পেলেন—

সেরা পরিচালক: পল টমাস অ্যান্ডারসন (ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার)

সেরা অভিনেতা: মাইকেল বি জর্ডান (সিনার্স)

সেরা পার্শ্ব অভিনেতা: শন পেন (ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার)  

সেরা পার্শ্ব অভিনেত্রী: অ্যামি ম্যাডিগান (ওয়েপনস)

সেরা মৌলিক চিত্রনাট্য: সিনার্স

সেরা চিত্রনাট্য (অ্যাডাপ্টেড): ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার 

সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্ম: কেপপ ডেমন হান্টার্স

সেরা স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেটেড: দ্য গার্ল হু ক্রাইড পার্লস

সেরা কস্টিউম ডিজাইন: ফ্রাঙ্কেনস্টাইন

সেরা মেকাপ ও হেয়ারস্টাইলিং: ফ্র্যাঙ্কেস্টাইন

সেরা প্রোডাকশন ডিজাইন: ফ্র্যাঙ্কেস্টাইন

সেরা সম্পাদনা: ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার

সেরা ভিজুয়াল ইফেক্টস: অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ

সেরা মৌলিক গান: গোল্ডেন (কেপপ ডেমন হান্টার্স)

সেরা মৌলিক সংগীত: সিনার্স

সেরা সাউন্ড: এফ১

সেরা ডকুমেন্টারি ফিচার ফিল্ম: মিস্টার নোবডি এগেনস্ট পুতিন

সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম: সেন্টিমেন্টাল ভ্যালু

সেরা সিনেমাটোগ্রাফি: সিনার্স

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার