Logo
Logo
×

বিজ্ঞাপন

বিনোদন

ফের বিয়ে করলেন পাকিস্তানি অভিনেত্রী

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ০২:১২ পিএম

ফের বিয়ে করলেন পাকিস্তানি অভিনেত্রী

বিজ্ঞাপন

ফের নতুন করে জীবনের অধ্যায় শুরু করলেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী ফিজা আলি। নীরব, ঘরোয়া আয়োজনে সম্পন্ন হয়েছে তার বিয়ের আনুষ্ঠানিকতা। জানা যায় তার বরের নাম এজাজ খান। নিজের সোশ্যাল হ্যান্ডেল ইন্সটাগ্রামে অভিনেত্রী নিজেই এ বিষয়টি নিশ্চিত করেছেন।

মেহেন্দি’খ্যাত অভিনেত্রী ফিজা তার সোশ্যাল হ্যান্ডেলে স্বামী ও মেয়েকে নিয়ে তোলা একাধিক ছবির স্লাইড শেয়ার করেছেন। পরবর্তীতে স্বামীর সঙ্গে তোলা কিছু ছবিও পোস্ট করেন। ছবিতে দেখা যায়, ফিজার পরনে কালো রঙের সেমি-ফরমাল পোশাক, যার সঙ্গে ছিল বহু রঙের সূচিকর্ম করা বাদামি রঙের একটি অলংকৃত দুপাট্টা। অন্যদিকে, তার স্বামীও একই রঙের পোশাক বেছে নেন।

এসব ছবির ক্যাপশনে ফিজা বলেন—“আজ আমার জীবনের নতুন, সুন্দর, খুবই আবেগঘন অধ্যায় শুরু হয়েছে।” উচ্ছ্বাস প্রকাশ করে ফিজা বলেন, ‘৪১ বছর বয়সে, আল্লাহ আমাকে সেই শান্তি ও ভালোবাসা দান করেছেন; যার জন্য আমি অপেক্ষা করছিলাম। আজ আমি আমার জীবনসঙ্গীকে পেয়ে গেছি। আলহামদুলিল্লাহ।‘

ফিজার প্রথম সংসারে একটি কন্যাসন্তান রয়েছে। মায়ের দ্বিতীয় বিয়ে মেনে নিয়েছে কন্যা। তা জানিয়ে ফিজা বলেন, ‘যে বিষয়টি আমার হৃদয় সবচেয়ে বেশি ছুঁয়েছে, তা হলো আমার মেয়ে ফারাল। তার বয়স মাত্র ১১ বছর।

যে বোঝাপড়াআনন্দ আর ভালোবাসা নিয়ে সে আমার জীবনের সিদ্ধান্ত মেনে নিয়েছে, আনন্দের সঙ্গে আমার বিয়েটা সম্পন্ন করিয়েছে—তার জন্য আমি গর্বিত। আমার মেয়েই আমার শক্তি, আমার দোয়া, আমার পুরো পৃথিবী।‘

২০০৭ সালে ফাওয়াদ ফারুকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ফিজা। ২০১৭ সালে আলাদা হয়ে যান এই দম্পতি। এই সংসার জন্ম নেয় কন্যা ফারাল। বিচ্ছেদের প্রায় ১০ বছর পর নতুন করে সংসার শুরু করলেন ফিজা।

ফিজা আলি একাধারে মডেল-অভিনেত্রী, উপস্থাপক, গীতিকার, সুরকার ও গায়িকা। ১৯৯৯ সালে মডেলিং শুরু করেন তিনি। ২০০৩ সালে ‘মেহেন্দি’ টিভি সিরিয়ালের মাধ্যমে অভিনয়ে অভিষেক ঘটে তার। এরপর অসংখ্য জনপ্রিয় টিভি সিরিয়াল উপহার দিয়েছেন, অভিনয় করেছেন বড় পর্দায়ও।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার