বিজ্ঞাপন
মেয়ের বিরল অসুখ, বাবা হিসেবে কঠিন সময়ের কথা জানালেন বরুণ
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৮ মার্চ ২০২৬, ১০:৫৫ এএম
বিজ্ঞাপন
বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান ব্যক্তিগত জীবনে এক কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন। সম্প্রতি তিনি প্রকাশ করেছেন যে তার দেড় বছরের কন্যাসন্তান লারা একটি বিরল শারীরিক সমস্যায় আক্রান্ত। গত কয়েক বছর ধরে ক্যারিয়ারে চড়াই-উতরাইয়ের পাশাপাশি বাবা হিসেবে সন্তানের এই কষ্ট তাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছে।
২০২৪ সালে বাবা হন বরুণ। তার মেয়ে লারা ডিডিএইচ নামক এক রোগে আক্রান্ত, যার পুরো নাম ‘ডেভেলপমেন্টাল ডিসপ্লেসিয়া অব দ্য হিপ’। বরুণ জানান, এই রোগের কারণে শিশুদের কোমরের হাড়ের গঠনে সমস্যা দেখা দেয়।
এই রোগের ফলে কোমরের দিকের হাড় কিছুটা বেরিয়ে আসে, ফলে একটি পা অন্যটির চেয়ে লম্বা হয়ে যায়। এর ফলে শিশুর স্বাভাবিকভাবে হাঁটা-চলায় সমস্যা হয়।
সঠিক চিকিৎসা না হলে খুব অল্প বয়সেই বাতের ব্যথা বা স্লিপ ডিস্কের মতো জটিল সমস্যা হতে পারে।
বরুণ জানান, এই রোগের চিকিৎসা বেশ কষ্টকর। ছোট শিশুদের ‘স্পাইকা কাস্ট’ নামক একটি বিশেষ ব্রেস পরিয়ে রাখতে হয়। লারাকে টানা আড়াই মাস এটি পরে থাকতে হয়েছে।
বরুণের কথায়, মেয়েকে অজ্ঞান করে এই কাস্ট পরানো হতো, যা দেখা একজন বাবার জন্য খুবই কষ্টের। তবে স্বস্তির বিষয় হলো, এখন আর তাকে এটি পরে থাকতে হচ্ছে না এবং কোনো অস্ত্রোপচারেরও প্রয়োজন পড়েনি।
কাজের ক্ষেত্রে বরুণ ইদানীং বেশ সমালোচনার মুখে পড়েছেন। বিশেষ করে ‘বর্ডার ২’ ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার পর তার অভিনয় দক্ষতা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। তবে অভিনেতা জানিয়েছেন, জীবনের এই কঠিন সময়ে তার সবচেয়ে বড় অনুপ্রেরণা হলো তার বাবা, পরিচালক ডেভিড ধাওয়ান।
সূত্র : আনন্দবাজার
বিজ্ঞাপন