Logo
Logo
×

বিজ্ঞাপন

বিনোদন

স্তন ক্যান্সারে আক্রান্ত, কান্নায় ভেঙে পড়েন অভিনেত্রী

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৮ মার্চ ২০২৬, ০২:৫৫ পিএম

স্তন ক্যান্সারে আক্রান্ত, কান্নায় ভেঙে পড়েন অভিনেত্রী

বিজ্ঞাপন

স্তন ক্যান্সারে আক্রান্ত হয়েছেন বলিউড অভিনেত্রী রাজশ্রী দেশপাণ্ডে, সম্প্রতি এমনটা তিনি নিজেই জানিয়েছেন। এই খবর জানার মুহূর্তটা ছিল তাঁর জীবনের সবচেয়ে কঠিন সময়গুলোর একটি।

নিজের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে রাজশ্রী বলেন, প্রথমবার ক্যান্সারের কথা শুনে তিনি সম্পূর্ণ ভেঙে পড়েছিলেন। হাসপাতালে একা থাকাকালীন বাইরে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি।

তাঁর কথায়, ‘স্তন ক্যান্সারের কথা যখন জানতে পারি, তখন আমি একা। একাই হাসপাতালের বাইরে কান্নায় ভেঙে পড়ি। আমি শক্ত থাকতে পারিনি।’

হাসপাতালের বেডে শুয়ে থাকা কিছু ছবি শেয়ার করে তিনি জানান, এই লড়াই শুধু শারীরিক নয়, মানসিক ও আবেগের দিক থেকেও অত্যন্ত কঠিন।

অনেক সময় একা একাই কেঁদে ফেলেছেন, আবার বন্ধুদের সঙ্গেও আবেগ ধরে রাখতে পারেননি। তবে এই কঠিন সময়ে তাঁর বন্ধুরাই পাশে ছিলেন সবচেয়ে বেশি।

অনেকেই তাঁকে প্রশ্ন করেছেন, ‘তুমি এত সুস্থ-সবল, তা-ও কেন তোমার এমন হলো?’—কিন্তু এর কোনো নির্দিষ্ট উত্তর নেই বলেই জানিয়েছেন অভিনেত্রী। তবে হাল ছাড়েননি রাজশ্রী দেশপাণ্ডে।

প্রতিদিন নতুন করে লড়াই করার শক্তি চেয়েছেন, নিজেকে মানসিকভাবে প্রস্তুত রেখেছেন। অস্ত্রোপচারের পর এখন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি এবং এই অভিজ্ঞতা তাঁকে জীবনের প্রতি নতুন দৃষ্টিভঙ্গি দিয়েছে।

উল্লেখ্য, রাজশ্রী দেশপাণ্ডে জনপ্রিয়তা পেয়েছেন ‘স্যাক্রেড গেমস’, ‘ব্ল্যাক ওয়ারেন্ট’-এর মতো সিরিজে অভিনয়ের মাধ্যমে।

সূত্র : ইন্ডিয়া টুডে

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার