Logo
Logo
×

বিজ্ঞাপন

বিনোদন

কিভাবে রণবীরের নায়িকা হলেন সারা, সামনে এলো সেই অজানা গল্প!

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৯ মার্চ ২০২৬, ০২:৩৪ পিএম

কিভাবে রণবীরের নায়িকা হলেন সারা, সামনে এলো সেই অজানা গল্প!

বিজ্ঞাপন

গেল বছরের আলোচিত সিনেমা ‘ধুরন্ধর’-এ রণবীর সিং ও সারা অর্জুনের জুটি ছিল অন্যতম চমক। বয়সের বড় ফারাক নিয়ে শুরুতে সমালোচনা হলেও মুক্তির পর সব কটাক্ষকে ছাপিয়ে যায় তাদের অনস্ক্রিন কেমিস্ট্রি। আর এবার ‘ধুরন্ধর ২’-এ সেই জুটি আরো বেশি প্রশংসা কুড়াচ্ছে।

সম্প্রতি কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবড়া এক সাক্ষাৎকারে জানান, এই চরিত্রের জন্য হাজার হাজার মেয়ের অডিশন নেওয়া হয়েছিল।

প্রথমদিকে প্রতিষ্ঠিত অভিনেত্রীদেরও ভাবা হয়েছিল। কিন্তু পরিচালক আদিত্য ও কাস্টিং টিমের লক্ষ্য ছিল একেবারে নতুন, ফ্রেশ মুখ খোঁজা।

অডিশনের একটি বিশেষ দৃশ্য ছিল, “আপনি কি ভারতের কোনও এজেন্ট?” এই সংলাপ বলার সময়ই সারা অর্জুনের পারফরম্যান্স সবাইকে চমকে দেয়। মুকেশ ছাবড়া সেই ভিডিও সঙ্গে সঙ্গেই পরিচালকের কাছে পাঠান, আর তখনই আসে প্রতিক্রিয়া, ‘এই মেয়েটা কে?’

জানা যায়, সারা আগে শিশুশিল্পী হিসেবে কিছু কাজ করলেও বড় পর্দায় এমন শক্তিশালী উপস্থিতি ছিল একেবারেই নতুন।

এমনকি শুরুতে রণবীরের পাশে তাকে কিছুটা খাটো মনে হতে পারে বলেও ভাবা হয়েছিল। তবে শেষ পর্যন্ত অভিনয়দক্ষতাই সব সন্দেহ দূর করে দেয়।

মুকেশ ছাবড়ার ভাষায়, ‘আমরা চেয়েছিলাম দর্শক যেন মনে করে, এই মেয়েটি একেবারেই নতুন—যার কোনো ব্যাকগ্রাউন্ড নেই। আর সারা ঠিক সেটাই করে দেখিয়েছে।’

খুব শিগগিরই সারার সেই অডিশন ক্লিপ প্রকাশ করা হবে বলেও জানিয়েছেন তিনি। তখনই বোঝা যাবে, কেন হাজারো প্রতিযোগীকে পেছনে ফেলে রণবীরের নায়িকা হলেন সারা অর্জুন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার