বিজ্ঞাপন
কারও অপকার না করা কিন্তু অনেক বড় উপকার: সালমা
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬, ০৩:১৪ পিএম
বিজ্ঞাপন
দেশের জনপ্রিয় সংগীতশিল্পী সালমা আক্তার আবারও ভক্তদের মনে ছুঁয়ে গেলেন তার মানবিক বার্তায়। গান আর স্টেজশো নিয়ে বছরের বেশিরভাগ সময় ব্যস্ত থাকা এই শিল্পী সামাজিক যোগাযোগমাধ্যমেও সমানভাবে সক্রিয়।
সম্প্রতি নিজের ফেসবুক পেজে এক আবেগঘন পোস্ট শেয়ার করেছেন তিনি। সেখানে মানুষের প্রতি ইতিবাচক মনোভাব ও মানবিক আচরণের আহ্বান জানিয়ে সালমা লিখেছেন, ‘কেউ যদি অন্যের উপকার করতে না-ও পারেন, অন্তত যেন কারও ক্ষতি না করেন। তার ভাষায়, ‘কারোর অপকার না করা কিন্তু অনেক বড় উপকার।’
সালমা লিখেন, ‘কারোর উপকার নাই করতে পারেন, হতেই পারে। কিন্তু কারোর অপকার করবেন না প্লিজ। কারণ, কারোর অপকার না করা কিন্তু অনেক বড় উপকার। সুস্থ চিন্তা আর সুন্দর মন নিয়ে তার জন্যে সবার জন্যে প্রার্থনা করেন, দেখবেন আপনার নিজের সব ভালো হবে। তিনি মহান, সব দেখছেন।’
পোস্টে তিনি আরও বলেন, সুস্থ চিন্তা ও সুন্দর মন নিয়ে সবার জন্য প্রার্থনা করলে নিজের জীবনেও ইতিবাচক পরিবর্তন আসে। সৃষ্টিকর্তার প্রতি আস্থা রেখে তিনি উল্লেখ করেন, ‘সবাই ভালো থাকবেন। পৃথিবীর সব মা-বাবা এবং সব সন্তান সুস্থ, সুন্দর, আনন্দে আর নিরাপদে থাকুক। আসলেই জীবন অনেক আনপ্রেডিক্টেবল।’
সালমা তার অনুসারীদের উদ্দেশে জীবনের অনিশ্চয়তার কথা তুলে ধরে সবাইকে সচেতন ও মানবিক হওয়ার বার্তা দেন।
বিজ্ঞাপন