বিজ্ঞাপন
কে এই প্রিয়া
আলোচিত কনটেন্ট ক্রিয়েটর প্রিয়া মা-ভাইসহ গ্রেপ্তার
জাগো বাংলা ডেস্ক
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬, ০৩:০৬ পিএম
বিজ্ঞাপন
আলোচিত কনটেন্ট ক্রিয়েটর প্রিয়া খানকে (২২) মা-ভাইসহ গ্রেপ্তার করেছে পুলিশ। নেত্রকোনার আটপাড়া থানার একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৪ এপ্রিল) রাতে আশুলিয়া থানার ওসি রুবেল হাওলাদার গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
এর আগে শুক্রবার (৩ এপ্রিল) দিবাগত রাতে আশুলিয়া থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তাররা হলেন—প্রিয়া খান (২২) ও তার মা হাফসা আখতার (৪২) এবং ভাই স্বাধীন মিয়া।
আশুলিয়া থানার ওসি রুবেল হাওলাদার জানান, নেত্রকোনার আকপাড়া থানায় প্রিয়া খান এবং তার মা ও ভাইয়ের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা ছিল। সেই মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। পরে দুপুরে আকপাড়া থানা পুলিশ এসে তাদের ওই থানায় নিয়ে যান।
আশুলিয়া থানায় তাদের বিরুদ্ধে কোনো মামলা চলমান নেই বলে জানান তিনি।
বিজ্ঞাপন