বিজ্ঞাপন
ঈদে আসছে শাকিব খানের ‘রকস্টার’, জানা গেল নায়িকা কে
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ১২:৩৯ পিএম
বিজ্ঞাপন
ঢালিউড অভিনেতা শাকিব খানের পরবর্তী সিনেমা ‘রকস্টার’ নিয়ে সিনেমাপ্রেমী দর্শকদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে। এতদিন এ সিনেমায় শাকিব খানের বিপরীতে কে নায়িকা হচ্ছেন, তা নিয়ে ছিল দর্শকদের নানা কল্পনা-জল্পনা। অবশেষে সেই গুঞ্জনের ইতি টেনে প্রকাশ্যে এলো সিনেমার নতুন পোস্টার।
এবার দেখা গেল, কিং খানের বিপরীতে ছোটপর্দার অভিনেত্রী সাবিলা নূরকে। এর মাধ্যমে ‘তাণ্ডব’ সিনেমার পর দ্বিতীয়বারের মতো বড়পর্দায় জুটি বাঁধতে চলেছেন শাকিব খান ও সাবিলা নূর। বিগ বাজাটের এ সিনেমাটি আগামী ঈদুল আজহায় দেশজুড়ে মুক্তি পাওয়ার কথা রয়েছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সামাজিক মাধ্যমে একটি পোস্টার শেয়ার করে নিয়েছেন কিং খান। সেখানে দেখা গেছে, অভিনেতার ড্র্যাডলক হেয়ারস্টাইল ও ট্যাটু করা ‘রকস্টার’ লুকের পাশে সাবিলা নূরের উপস্থিতি, যা এক রোমান্টিক আবহের ইঙ্গিত বহন করছে। সেই পোস্টের ক্যাপশনে শাকিব খান লিখেছেন— ‘জ্বলে আগুন, থামে সময়, চলি আমি তাই তো শুধু তোমারই সাথে...।’
আর তাতেই সামাজিক মাধ্যমে ভক্ত ও দর্শকসহ নেটিজেনদের মাঝে ব্যাপক উন্মাদনা সৃষ্টি করেছে। পোস্টারের কমেন্ট বক্সে ভক্তদের অসংখ্য মন্তব্য জমা পড়ছে। এক ভক্ত লিখেছেন— শাকিব-সাবিলা জুটি মানেই নতুন কিছু, পোস্টারটি এক কথায় দারুণ। আরেক ভক্ত লিখেছেন— ঈদের সিনেমার জন্য এখন থেকেই অপেক্ষা শুরু হলো।